শিরোনাম
রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৫ অথবা ২৬, নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমার কথা বললেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন জনগণ কতটা সংস্কার চান তার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তবে সেই সঙ্গে দুটি সম্ভাব্য সময়সীমার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা।

রূপা হকের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার ছিল। দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে; তাদের বাকস্বাধীনতা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।

রূপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

রূপা হক বলেন, ‘বাংলাদেশ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।’

অধ্যাপক ইউনূস তাঁকে জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চান তার ওপর।

এ সময় রূপা হক বাংলাদেশে ফিরে এসে পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস তাঁকে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের কারণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জনগণের ওপর দমন-পীড়নের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেন।

বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।

এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন।

যুক্তরাজ্য-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধিদল বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছে। ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।

নির্বাচনের সময়সীমা নির্দিষ্ট করায় ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের অভিনন্দননির্বাচনের সময়সীমা নির্দিষ্ট করায় ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ী ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions