শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

শর্ত সাপেক্ষে মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে ডিবি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর কাওরানবাজার থেকে আটক সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।
রাত সাড়ে নয়টার পর কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে তাকে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে থানা পুলিশের একটি গাড়ি এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়। ওসি মোবারক হোসেন মানবজমিনকে তখন জানান, মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হবে। পরে মুন্নী সাহাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবিতে নেয়ার পর মুন্নী সাহার প্যানিক অ্যাটাক হওয়ায় তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। নারী সাংবাদিক হিসেবে জামিন নেয়ার এবং পুলিশকে তদন্তে সহায়তার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মুন্নী সাহাকে আসামি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions