শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাপছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২৫ আহত হয়েছেন। গুরুতর আহতদের চট্টগ্রামে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

আজ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা ঘটনা স্থলে ছুটে যান। তাছাড়া স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা ও বেপরোয়া গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে এই সড়কে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions