শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, আসামবস্তি ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক স্পটগুলোতে তল্লাশি চালিয়ে মোট ১৮ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ব্যক্তির পাশাপাশি পার্শ্ববর্তী খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বাসিন্দারাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া পৃথকভাবে সাজাপ্রাপ্ত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions