শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের তথ্য নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন—বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions