শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গুনিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৭১ দেখা হয়েছে

রাঙ্গুনিয়া:- রাঙ্গুনিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় তিনজনের নামে মামলা দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইসসের ডেবা এলাকার লেদা মিয়ার ছেলে মো. মোরশেদ (২৮) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা মো. নিজাম (২৫)। এই ঘটনায় অভিযুক্ত একই এলাকার মো. বক্করের ছেলে ইকবাল (২৫) পলাতক রয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ খন্ডলিয়াপাড়া এলাকার এই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর ননদ বাদী হয়ে বুধবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী মানসিকভাবে অসুস্থ। এই সুযোগে মামলায় অভিযুক্ত আসামি মোরশেদ, ইকবাল ও নিজাম ঘটনার দিন রাতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে স্বামীকে হাতমুখ বেঁধে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এভাবে রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেছে বলে এজহারে উল্লেখ করা হয়। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পরেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় জড়িত আরেক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions