শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র কর্তৃক সরকারি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ দেখা হয়েছে

বাঘাইছড়ি :- রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মো: জমির হোসেন সরকারি বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজেস্ব স্থাপনা বাড়ি তৈরী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জনসাধারণ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি প্রেস- ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জনসাধারণ এর পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন মো: সেলিম। এসময় উপস্থিত ছিলেন আবু জাহেদ, মো: খলিলুর রহমান, মো: হাছান আলী সহ ভুক্তভোগী জনসাধারণ।

লিখিত বক্তব্যে মো: সেলিম উল্লেখ করেন ১৮/০৮/২০২৪ ইং তারিখে সাবেক অবৈধ মেয়র জমির হোসেন সরকারি বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজস্ব বাড়ি নির্মান ও মেয়র পদ থেকে অপসারণ সহ ১১টি দাবি নিয়ে বাঘাইছড়ি পৌরবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেশ করি। এর পরিপ্রেক্ষিতে মেয়র পদটি অপসারণ হলেও বাকিগুলো কোন কর্ণপাত না হওয়ায় বহুতল বাড়ির নির্মান কাজ কিছুদিন বন্ধ থাকলেও আবারও পূর্বের ন্যায় বাজার ফান্ডের সরকারি জায়গায় নিজস্ব বহুতল ভবনের পূণরায় কাজ শুরু করে। এতে সরকারি বাজার ফান্ড ক্ষতিগ্রন্থ হচ্ছে তেমনি এই বাজারের আওতায় সকল জনগন সুবিধা বঞ্চিত। তাই স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে ইভিএম এর মাধ্যমে কারচুরি নির্বাচন করে পৌর মেয়র দায়িত্ব নেয় এর পর নিজে ক্ষমতার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্য্যকলাপের মধ্য দিয়ে সরকারি বিশেষ বরাদ্দ আত্মত্মসাৎ সহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে রাতারাতি গাড়ি বাড়ি সহ বিশাল সম্পত্তির মালিক বটে। তাই বাজার ফান্ড অফিস রাঙ্গামাটিকে বাজারের সুবিধা বঞ্চিত নাগরিক মোঃ হুসেন লিখিত অভিযোগ করিলে, বাজার ফান্ড কর্মকর্তা কোন পদক্ষেপ না নেওয়ায় সাবেক এই মেয়র পূণরায় বহুতল ভবনের কাজটি শুরু করে। তাই আমরা বাঘাইছড়ি সুবিধা বঞ্চিত জনগন সাবেক এই মেয়র সকল অনৈতিক কর্মকান্ডকে সরকারি দায়িত্ব প্রাপ্ত প্রশাসন মহোদয়ের দৃষ্টিগুচরে এনে তদন্তের মাধ্যমে সাবেক এই মেয়রকে শাস্তির আওতায় আনার জন্য বাঘাইছড়ি বাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি এতেও যদি সদয় দৃষ্টি না হয় তাহলে আমরা বাঘাইছড়ি সুবিধা সুবিধা বঞ্চিত নাগরিক সবাই মিলে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি সহ মানববন্ধন কর্মসূচী অব্যহতি রাখবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions