শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারো বেড়েছে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- উজান থেকে অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙ্ড়ামাটিতে বৃষ্টিপাতের কারণে আবারো বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে আবারো বিপদসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর। পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দুই ফুট করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে। এর আগে গতকাল জলকপাট এক ফুট খোলা থাকলেও রাতেই পানি বেড়ে যাওয়ায় আজ সকাল থেকে দুই ফুট করে জলকপাট খুলে দেয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.৮২ এমএসএল(মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় দুই ফুট করে গেইট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিস্কাশন হচ্ছে ৩৯ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি।

এদিকে হ্রদের পানির স্তর আবারো বেড়ে যাওয়ায় দুর্ভোগে রয়েছে হ্রদের নি¤œাঞ্চল। প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন সূত্র। পানিবন্দি মানুষের জন্য ৯২মে.টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions