শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

আবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৪০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- বাংলাদেশি সিনেমার সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নেন টালিউড অভিনেত্রী। এরপর ঢালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বছর না ঘুরতে আবারও বাংলাদেশের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসবেন তিনি।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“তরী” সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে বাংলা সিনেমার অশ্লীল যুগের আর্টিস্ট হিসেবে। গল্পটি শোনার পর চরিত্রটি তাঁর খুব পছন্দ হয়েছে।’

ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে ‘তরী’ সিনেমার প্রথম লটের শুটিং। আগামী সেপ্টেম্বরে শুরু হবে পরবর্তী অংশের কাজ। সেই সময় নিজের অংশের শুটিংয়ে অংশ নেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার কথা নিশ্চিত করলেও ‘তরী’তে আর কারা অভিনয় করছেন তা জানাননি নির্মাতা। ‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পায় রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। সেই সিনেমায়ও চলচ্চিত্রের এক নায়িকার গল্প তুলে ধরেছিলেন তিনি। অভিনয় করেছিলেন ববি। তবে সিনেমা মুক্তির পর নিজের চরিত্রের ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন নায়িকা। পরে নির্মাতার বিরুদ্ধে সিনেমা নির্মাণ, প্রচার, কলাকুশলীদের পাওনাসহ নানা বিষয়ে অভিযোগ তোলেন ববি। নির্মাতাও পাল্টা অভিযোগ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions