শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

ফ্রান্সেও বামপন্থীদের বিস্ময়কর উত্থান, হবে ঝুলন্ত পার্লামেন্ট-বুথফেরত জরিপের ফল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৬৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বুথফেরত জরিপ বলছে ফ্রান্সের জাতীয় নির্বাচনে বামপন্থি জোট বিস্ময়করভাবে এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে আছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যপন্থি এনসেমবল জোট। আর তৃতীয় স্থানে নেমে এসেছে মেরি লা পেনের ন্যাশনাল র‍্যালি। ফলে তার উগ্র ডানপন্থি ন্যাশনাল র‍্যালি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। দলটির ২৮ বছর বয়সী প্রেসিডেন্ট জর্ডান বারডেলা বলেছেন, ফ্রান্সকে তার দলের জয় থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে দেশকে অনিশ্চয়তা ও অস্থিরতার মুখে ঠেলে দেয়া হয়েছে। বুথফেরত এই জরিপ অনুযায়ী ফ্রান্স একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে। এরই মধ্যে সহিংসতার আশঙ্কায় প্যারিস ও সারাদেশে অতিরিক্ত ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, এলিসি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে নির্বাচনের ফল বিশ্লেষণ করছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। ফলে নির্বাচনের রাতে তিনি ভাষণ দেবেন না।

বৃটেনের মতো ফ্রান্সে বামপন্থীদের উত্থানের ভূয়সী প্রশংসা করেছেন স্পেনের বামপন্থী প্রাধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নির্বাচনের ফলকে তিনি উগ্র ডানপন্থীদের প্রত্যাখ্যান এবং সামাজিক বাম ঘরানকে বেছে নেয়া বলে বর্ণনা করেছেন। ওদিকে এই ফলে দেয়াজুড়ে বামপন্থীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions