শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে ১,৮৬,০০০ ল্যানচেটের গবেষণা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪২৭ দেখা হয়েছে

ডেস্কিরির্পোট:- বৃটিশ জার্নাল ল্যানচেটের এক গবেষণায় বলা হয়েছে, ৭ই অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে এক লাখ ৮৬ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের নাম করে ভয়াবহ এসব হামলায় কমপক্ষে ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু গবেষণা বলছে, প্রকৃতপক্ষে নিহতের এই সংখ্যা অনেক বেশি। কারণ, যে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে মারা গিয়েছেন, যাদের খবর এখনও কেউ জানে না- সেই সংখ্যা সরকারি এই সংখ্যার মধ্যে ধরা হয়নি। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া, খাদ্য বিতরণ ব্যবস্থা এবং অন্য সরকারি অবকাঠামো ধ্বংস করে দেয়ায় পরোক্ষভাবে মারা গেছেন অসংখ্য মানুষ।

গবেষণায় বলা হয়েছে, সহিংসতায় সরাসরি ক্ষতির চেয়ে স্বাস্থ্য ব্যবস্থায় পরোক্ষা ক্ষতিকর প্রভাব ফেলেছে। গাজায় যুদ্ধ শেষ হয়ে গেলেও সে অবস্থার অবিলম্বে সমাধান মিলবে না। সামনের মাসগুলো এবং বছরগুলোতে পরোক্ষ মৃত্যু আরও বাড়বে। মানুষ মারা যাবে বিভিন্ন রোগে। ল্যানচেটের গবেষণায় বলা হয়েছে, গাজায় অবকাঠামো ধ্বংস করে দেয়ায় মৃতের সংখ্যা অনেক বাড়বে। কারণ, সেখানে খাদ্য, পানি এবং আশ্রয়ের ভয়াবহ সংকট বিরাজ করছে।
অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির অর্থ কর্তন করেছে জাতিসংঘ।

গবেষণায় আরও বলা হয়েছে পরোক্ষ এসব মৃত্যুর সংখ্যা সরাসরি মৃতের সংখ্যার তিন থেকে ১৫ গুন বেশি। একটি সরাসরি মৃত্যুর সঙ্গে যদি চারটি পরোক্ষ মৃত্যুকে দেখা হয়, তাহলে এই সংখ্যা এক লাখ ৮৫ হাজার বা তারও বেশি হতে পারে। এর অর্থ যুদ্ধের আগে গাজায় যে ২৩ লাখ মানুষ ছিলেন তাদের শতকরা প্রায় ৮ ভাগ মারা গেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions