শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম ধাপের শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (২৩ জুন) রাত ৮টায় অনলাইনে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এতথ্য জানিয়েছেন।

গত ২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়া শুরু হবে ৩০ জুন এবং শেষ হবে ২ জুলাই। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টায়।

দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ জুলাই থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। ভর্তি শুরু হবে ১৫ জুলাই এবং শেষ হবে ২৫ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই।

গত ১২ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১৫ মে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions