শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরণ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় বরণ অনুুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী সম্মেলন কক্ষে বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেনকে বরণ করা হয়।

এছাড়া বিগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমাকে বিদায় দেওয়া হয়। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান ও পুরাতনদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা পিআইও রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিরনজীত তঞ্চঙ্গ্যা, তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions