শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটির সাজেকে রিসোর্ট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পাঁচ মাদককারবারি আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৪৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের ড্রীম সাজেক রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।

আটক পাঁচ যুবক হলো, মো. জুয়েল রানা (২২), মো. সুজন মিঞা (২৫), মো, রবিউল আলম (৪২), মো. হোসেন (২৬) ও বিক্রম (৩২)।

পুলিশ জানায়, আটক পাঁচ যুবক পেশায় গাড়ী চালক হলেও মাদককারবারের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে সাজেক পর্যটন কেন্দ্রে সরবরাহ করে আসছিলো। তাই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে হাতেনাতে মাদকসহ আটক করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions