শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বান্দরবানে বেনজীরের ২৫ একর জমিসহ বিপুল সম্পত্তি জব্দের আদেশ আদালতের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪০২ দেখা হয়েছে

বান্দরবান:- দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার গুলশানে তিন কাঠা জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বাড্ডায় ৩০৭৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট, আদাবরে ছয়টি ফ্ল্যাট এবং বান্দরবানে ২৫ একর জমি। আর অস্থাবর সম্পত্তির মধ্যে আছে সিটিজেন টেলিভিশন লি. এবং টাইগেরাফিট অ্যাপারেলস লি.।

এছাড়া, শতভাগ মালিকানাধীন আটটি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীর, তার স্ত্রী এবং তিন মেয়ে এসব সম্পত্তির মালিক।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি, তার স্ত্রী ও তিন কন্যার মালিকানাধীন এসব সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন। দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions