শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

খাগড়াছড়িতে ”নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে পানছড়ি থানা পুলিশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৪৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বারে)’র দিক নির্দেশনায় ”নো হেলমেট, নো ফুয়েল” নীতি বাস্তবায়নে মাঠে নেমেছে পানছড়ি থানা পুলিশ।

শনিবার (১ জুন) সকাল ১০’টা থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে পুলিশের এই মহতী উদ্যোগের নেতৃত্বে ছিলেন ওসি মো. শফিউল আজম।

সড়কে চলা মোটর সাইকেলগুলোতে স্টিকার লাগিয়ে চালকদের সচেতনতামুলক পরামর্শ প্রদান করা হয়।

এ সময় তিনি বলেন, সচেতনতাই পারে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে ও জীবন বাঁচাতে। তাই আসুন ”নো হেলমেট, নো ফুয়েল” শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করি নিজে বাঁচি, অন্যকে বাঁচাই”।

এ সময়ে ডিজেল ও পেট্টোল বিক্রেতাদের দোকানে দোকানে লাগিয়ে দেয়া হয়েছে বড় বড় অক্ষরে লেখা সতর্কীকরণ ডিজিটাল ব্যানার। যাতে লেখা রয়েছে ”নো হেলমেট, নো ফুয়েল”। তেল বিক্রেতাদের বলে দেয়া হচ্ছে হেলমেটবিহীন কোন মোটর সাইকেল চালকের কাছে যেন পেট্টোল বা অকটেন বিক্রি না করে। পুলিশের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানছড়ি আপামর জনগণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions