শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে কয়েকটি গ্রাম প্লাবিত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৯৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কমপক্ষে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

জানা গেছে, টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢল নেমে কাঁচালং নদীর পানি বেড়ে গেছে। এতে উপজেলার মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়াও মারিশ্যা বাঘাইছড়ি সড়কের চার কিলো, ৮ কিলো, ১২ কিলো নামে এলাকায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেগুলো সরানোর কাজ শুরু হয়েছে।

এদিকে, দীঘিনালা সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে এবং যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ার কারণে ইন্টারনেট ও মোবাইল ফোনের সংযোগ দুর্বল হয়ে পড়েছে। এতে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর পেতে দেরি হচ্ছে। এ ছাড়াও জেলা শহরে মধ্যরাত থেকে বিদ্যুৎবিছিন্ন থাকার পরে সকাল সাড়ে ১০টার দিকে সংযোগ চালু হয়। যা আধ ঘণ্টার মধ্যে আবার এলাকাভেদে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছি না, যার কারণে সার্বিক পরিস্থিতির খবর পেতে বেগ পেতে হচ্ছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি এখন কমেছে। বৃষ্টি বাড়লে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কয়েকটি স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার সঙ্গে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions