শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

কক্সবাজারের পেকুয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪৮৪ দেখা হয়েছে

কক্সবাজার:- চলাচলের রাস্তায় সাঁকো নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের পেকুয়ায় আবদুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বেলা দুইটার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের ওই এলাকার আবদুর রশিদের ছেলে।

এ ঘটনায় নিহতের পিতা ও আরও তিন ভাই-বোন আহত হয়েছেন। তাঁরা হলেন- নিহতের বাবা আবদু রশিদ (৬০), ভাই নুরুল কাদের (৩০), বোন কুলছুমা বেগম (২০) ও হালিমা বেগম (১৮)। আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন- একই এলাকার আবদুল করিম (৩২) ও রুহুল আমিন (৩০)।

আহত আবদু রশিদ বলেন, চলাচল রাস্তায় সাঁকো নির্মাণ করতে চাইলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা হামলা করেন। এ সময় ভোট দিয়ে ঘরে ফিরছিলেন আবদুল কাদের। তিনি হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলে এলোপাতাড়ি কোপানো হয় তাঁকে। পরে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপপরিদর্শক আবদুল জলিল। তিনি বলেন, লাশের শরীরে একাধিক স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। অন্য হামলাকারীদের ধরতেও অভিযান চলছে বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions