শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা ৩টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন। এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার হাসতে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। তবে ঠিক কি কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ই মে) ঢাকায় আসছেন। এ সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions