শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

রাঙ্গামাটির মুসল্লিরা বৃষ্টির প্রার্থনায় অঝোরে কাঁদলেন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- প্রচণ্ড খরা ও তীব্র গরম হতে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনায় সালাতুল ইসতিসকার আদায় করলেন রাঙ্গামাটিবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সুন্নি ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় জানাজা প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ পরিচালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা মুস্তফা হেজাজী।

নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন।

নামাজ শেষে শফি উল আলম আল কাদেরী বলেন, পৃথিবীর ও সারা বাংলার মানুষ যেন শান্তি পায় সে জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করেছি।

নামাজ পরিচলানা শেষে মাওলানা মুস্তফা হেজাজী বলেন, আল্লাহর রহমতের আশায় সালাতুল ইসতিসকা আদায় করেছি। আশা করি আল্লাহ আমাদের নামাজ কবুল করে আমাদের দেশের প্রশান্তির বৃষ্টির পানি নাজিল করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions