শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সাবেক দলের বিপক্ষে কঠিন পরীক্ষায় মোস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। দুবাইয়ে হওয়া মিনি নিলামে কাটার মাস্টারকে কিনে নেয় চেন্নাই। তাই মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাপারে ব্যাপক আগ্রহ এ দেশের ক্রিকেটপ্রেমীদের।

আজ রোববার (১৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মোস্তাফিজের চেন্নাই। নিজেদের মাঠে সর্বশেষ দুই ম্যাচে বড় জয় পায় মুম্বাই। বেঙ্গালুরুর দেওয়া ১৯৬ রান তাড়া করতে নেমে মুম্বাই জয় পায় ১৫.৩ ওভারে।

আর দিল্লির বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩৪ রান তুলেছিল মুম্বাই। কাজেই এমন ব্যাটিং উইকেটে কঠিন পরীক্ষায় পড়তে হবে চেন্নাইকে। বোলারদের এই মৃত্যুকূপে আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

শিকার করেছেন ১৪টি উইকেট। আর তার ইকোনমি ৮.৮২। ওয়াংখেড়েতে এই টাইগার পেসারের সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট। ২০১৬ সালের নিজের অভিষেক আসরে এই কীর্তি গড়েছিলেন তিনি।

এবারের আইপিএলে মোস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং ৪ ওভারে ৪৭ রানে ১ উইকেট। মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে মোস্তাফিজকে। এবার রোহিত-হার্দিকদের বিপক্ষে নিজের সেরা ছন্দটা ধরে রাখার পালা কাটার মাস্টারের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions