এ আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়,চট্টগ্রামের লালদিঘীর সমাবেশে জামায়াত আমীর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আমাদের এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়—নিজেদের চলমান লংমার্চ কর্মসূচি নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দল আয়োজিত লংমার্চ কর্মসূচি শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা পরিষ্কার একটা কথা বলি। আমাদের এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়। এই আন্দোলন জনগণের প্রাণের দাবি বাস্তবায়নের আন্দোলন।’ তিনি আরও বলেন, তাঁরা কাউকে ক্ষমতা থেকে বিদায় দেয়ার জন্য এই আন্দোলন শুরু করেননি।
জামায়াত আমীর আরও বলেন, ‘কেউ যদি বিদায় নেয়ার আমল করতে থাকে। আমরা কি তাদেরকে ইয়াসিন সূরা পড়ে পানি পড়া খাওয়াবো?’ তিনি দাবি করেন, সরকার সেই পথেই হাঁটছে। এতে তাঁদের কিছু করার নেই। আগের ফ্যাসিস্ট সরকার যে রাস্তা ধরে হেঁটেছে এই সরকার একই রাস্তা ধরে হেঁটেছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো সংসদে আছি, আগামী অধিবেশনে যোগ দেব কিনা এটা বলতে পারছি না। কারণ জনগণের সমস্যার সমাধান যদি না আসে সেই সংসদকে কার্যকর রেখে লাভ কি? আপনার জন্য আমরা ১৬ বছর অপেক্ষা করব না।
স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে ১১ দল রাজনীতি করছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, স্বৈরাচার রেখে যাওয়া সমস্যার সমাধান যদি করতে না পারেন তাহলে সবার আগে জনগণের কাছে স্বীকার করুন, এটা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। দেশকে পরিচালনা করার মতো সঠিক পরিকল্পনা আপনার কাছে নেই।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জের কাঁচপুরব্রিজ, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফেনীর পথসভাটিতে সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
লংমার্চ ঘিরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা দেখা যায় ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions