হালান্দের একমাত্র গোলে শীর্ষেই সিটি, ফের হোঁচট টটেনহ্যামের

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আর্লিং ব্রুট হালান্দের একমাত্র হেডে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জয়যাত্রা বজায় রাখলো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার বিদায়ের পর ক্লাবের দায়িত্বে আসা নতুন কোচ এঞ্জো মারেস্কার অধীনে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে টটেনহ্যাম হটস্পার। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি স্পার্সরা।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি আসে। ট্রান্সফার ডেডলাইন ডেতে ১২৫ মিলিয়ন পাউন্ডে ক্লাবে যোগ দেয়া এঞ্জো ফার্নান্দেজের পাস থেকে বাঁ প্রান্তে বল পেয়ে ক্রস বাড়ান আতোয়ান সেমেনিও। সেই ক্রসে চমৎকার হেড করে চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি তুলে নেন হালান্দ। তবে পিছিয়ে পড়ার পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি বেশ কিছু সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত গোল করতে না পারায় আফসোসে পোড়ে ক্লাবটি। আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে নামার আগে এই জয়ে শতভাগ সাফল্য ধরে রাখলো সিটি।

দিনের অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে টটেনহ্যাম। ১৮ মাস ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে বদলি ফুটবলার হিসেবে স্পার্সের হয়ে এই ম্যাচে মাঠে ফেরেন ইউক্রনিয়ান তারকা মিখাইলো মুদ্রিক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions