শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

সোমালিয়ায় জাহাজে জিম্মি চন্দনাইশের আতিকুল্লাহ সম্পর্কে যা জানা গেল

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

চন্দনাইশ:- গত তিন মাস আগে জাহাজে উঠেছিলেন আতিকুল্লাহ খান। মাঝে জাহাজটি বাংলাদেশে আসলে গত মাসে কয়েক ঘন্টার জন্য বাসায় এসেছিলেন।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমবি আবদু্ল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের ছোট ভাই আসিফুল্লাহ খান কথাগুলো বলছিলেন।

তিনি জানান, জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

জানা যায়, চন্দনাইশের বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের খানবাড়ির মৃত ডা. নুরুল আলমের ছেলে আতিকুল্লাহ বাংলাদেশি জাহাজ আবদু্ল্লাহ’র চিফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিল।

আতিকুল্লাহর ছোট ভাই আসিফ উল্লাহ খান জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের আগেও মা’সহ সবার সাথে কথা বলেছেন। এরপরই জলদস্যুরা তার মোবাইল ফোন নিয়ে ফেলে। আতিকুল্লাহর স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।

বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী জানান, বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত ডাক্তার নুরুল আলম খানের ছেলে আতিকুল্লাহ খান এলাকার খুবই ভালো ছেলে।

এলাকার করো সাথে কোন ধরনের ঝামেলাও নেই। সবার সাথে ছিল সু-সম্পর্ক। গত বছর বরকল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্টান করেছিলেন এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions