শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

বান্দরবানের রুমায় কাঠবোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই ট্রাক উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামে এক শ্রমিক নিহত এবং একই ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছে।

 

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রুমা-কেউক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অনিল ত্রিপুরা ২ নম্বর রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে।

 

আহতরা হলেন, পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং চথোয়াইয়ের ছেলে প্রুসাউ মার্মা (৪৮) ও রুমা সদর ইউনিয়নের থানা পাড়া বাসিন্দা এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে নুহাইচিং মার্মা (৩৫)।

 

স্থানীয়রা জানায়, রুমা-কেওক্রাডং সড়কের কাঠবোঝাই করে দ্রুতগতিতে ইটভাটায় সরবরাহ দিতে রুমার দিকে আসার পথে মুনলাই পাড়ায় জিরা বম-চেয়ারম্যানের বাড়ির রাস্তায় গতিরোধকে জোরে ধাক্কা লাগলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির লাকড়ির উপরে বসে থাকা তিন শ্রমিক ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত ও দুইজন শ্রমিক আহত হয়।

 

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

 

গাড়িটির চালক ক্যপ্রুমং মারমা (৩৫) রুমা সদর ইউনিয়নের থানাপাড়ার বাসিন্দা ও গাড়ির মালিক পিপলু মারমা (৪২) রুমা বাজারের বাসিন্দা বলে জানা গেছে।

 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions