শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত ২৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:–ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে থেমে থেমে ঘটছে হামলার ঘটনা। সবমিলিয়ে সিরিয়া ও ইরাক থেকে কিছু সেনাও প্রত্যাহার করতে শুরু করেছে জো বাইডেনের দেশ। তার মাঝেই ঘটল এক নতুন ঘটনা। এবার জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা হয়েছে।

ইসরাইলের প্রতিবেশী দেশটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ২৫ জন। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই অঞ্চলে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।

নতুন হামলা নিয়ে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা এখনো এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছি। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।’

জো বাইডেন বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এ হামলার পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আমরা সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনব।’

জর্ডানে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এর আগে ইরাক সিরিয়ায় রোষাণলে পড়লেও এবার ভূরাজনীতির নতুন খেলা দেখল যুক্তরাষ্ট্র। তাদের জন্য মধ্যপ্রাচ্যের আর কোনো জায়গাই নিরাপদ রইলো না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions