শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

হুথিদের থামাতে অপরাগ হয়ে এবার চীনের দ্বারস্থ আমেরিকা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা থামাতে অপরাগ হয়ে এবার চীনের দ্বারস্থ হল আমেরিকা। মূলত হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতেই চীনের কাছে ধর্না দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইরানের সমর্থনেই ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালিয়েও তাদেরকে রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা স্বীকারও করেছেন।
এই পরিস্থিতিতে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ কাজে বেইজিংয়ের কাছ থেকে খুব বেশি সাড়া পায়নি ওয়াশিংটন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুথি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানাতে চীনকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ কাজে বেইজিংয়ের কাছ থেকে সাহায্যের সামান্য লক্ষণই দেখতে পাওয়া গেছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে চীনের শীর্ষ কর্মকর্তাদের কাছে বারবার হুথিদের হামলা ও এ বিষয়ে ইরানকে আহ্বান জানানোর বিষয়টি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং তার ডেপুটি জন ফিনার চলতি মাসে ওয়াশিংটনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ জিয়ানচাওয়ের সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে পত্রিকাটি দাবি করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, চীন গত সপ্তাহে একটি ছোটখাট বিবৃতি জারি করা ছাড়া হুথিদের নিয়ন্ত্রণে ইরানের ওপর কোনও চাপ দিয়েছে বলে দৃশ্যমান কোনও প্রমাণ নেই।

এর আগে বুধবার মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে আবারও হামলা চালায়। সর্বশেষ এই হামলায় মার্কিন বাহিনী হুথিদের দুটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। এসব ক্ষেপণাস্ত্র লোহিত সাগরকে লক্ষ্য করে নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সূত্র: রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions