শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

দেশে ভোটার এখন ১২ কোটির বেশি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। আজ রোববার প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ বার্ষিক তালিকায় এ তথ্য পাওয়া গেছে। আগের বছর ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখের বেশি।

ইসির হালনাগাদ তালিকা অনুযায়ী, ১৭ কোটির বেশি মানুষের দেশে ভোট দিতে সক্ষম ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ভোটার ৯২৪ জন।

আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার কথা। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওযুহাতে কারণে এই তারিখ পিছিয়ে ২১ জানুয়ারি নির্ধারণ করে কমিশন। এর আগে সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালেও কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি খসড়া প্রকাশ করা হয়েছিল।

ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সী এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করেছিল কমিশন। এর মধ্যে ২০২৩ সালে যুক্ত হওয়া নতুন ভোটাররা ইতিধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

গত বছর ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী, তখন দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ এবং হিজড়া ছিলেন ৮৩৭ জন।

এরপর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ এবং হিজড়া ভোটার ছিল ৮৪৯ জন।

ইসিরি সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকার উপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions