শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪২৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় পাহাড়া কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মোসলেম উদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি দুবাই কাসেম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ভোর ৫টার দিকে জালিয়া পালংয়ের দুবাই কাসেম মার্কেট এলাকায় পাহাড়ের কাটতে গিয়ে মাটির স্তুপ পড়ে মোসলেম উদ্দিনের শরীরের উপর। এসময় গাছের শিকড় তাঁর অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মোসলেম উদ্দিন সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ জানান, যে জায়গায় পাহাড় কাটা হয়েছে সেখানে এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছিলো এবং বন আইনে তিনটি মামলা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions