শিরোনাম
বান্দরবানের থানচিতে প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূইয়া ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, লাইভে এসে যা বললেন আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সরাসরি রাজনীতিতে যুক্ত নয় শেখ রেহানা- দ্য ওয়ালকে শেখ হাসিনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১ বিরোধী দলের উসকানিতে পা দেবে না বিএনপি,মোকাবিলা করবে কৌশলে ধর্মীয় ইস্যুতে সরব, রাজনীতিতে সতর্ক থমকে নতুন ইসলামি জোট,হেফাজতে ইসলাম কোন পথে খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী! ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

রাজনীতিতে পা দিচ্ছেন রচনা ব্যানার্জি?

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৪৩ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের ভিড় ক্রমেই বাড়ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি!

লোকসভা নির্বাচনের আগে রচনাকে নিয়ে এমন জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবরে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা। তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়েছেন রচনা।

তিনি জানিয়েছেন, দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।

তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়। এর আগেও ২০২১ সালের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, রচনা নাকি তৃণমূলে যোগদান করছেন। সেবারও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন দিদি নম্বর ওয়ান।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন।

বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দায় তার ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়। পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন রচনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions