শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ নিয়ে টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি, যা খাগড়াছড়ির ইতিহাসে প্রথম।

১৯৬টি কেন্দ্রে কুজেন্দ্র লাল ত্রিপুরা ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৮১৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। এ ছাড়া সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা ৯ হাজার ৫২৬ ভোট এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা আল-ইহযায পেয়েছেন ৮ হাজার ৪৫৬ ভোট।

খাগড়াছড়ির নয় উপজেলার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৯৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৮৫৭টি ভোট। ভোট দেওয়ার হার ৪৯ দশমিক ৯৮ শতাংশ।

উল্লেখ্য এর আগে ২০১৪ সালে প্রথমবার এবং ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions