শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

রাঙ্গামাটিতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার এগিয়ে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৫২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার এগিয়ে আছেন।

রোববার (৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করছেন জেলার রিটার্নিং কর্মকর্তা।

এখন পর্যন্ত জেলার ২১৩ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফলাফলে দীপংকর তালুকদার পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৭১ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন এক হাজার ৪৯৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন ৮৭৩ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন ফলাফলের অপেক্ষা। দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, জালভোট, কেন্দ্র দখলের মতো ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।

আজ রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।

এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিলের বিষয় নিয়ে ইসি সচিব বলেন, ‘সকাল থেকে ছিল তিনটি। পরে আরও চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তারাও আছেন।’

আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বেশির ভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকেই পাওয়া গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions