শিরোনাম
আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা চট্টগ্রামের রাউজানে ১৮ মাসে ২১ হত্যাকাণ্ড, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ ও জেএলএ গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত -২ এলাকায় আতঙ্ক, রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ রাঙ্গামাটির জুরাছড়িতে তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব সম্পন্ন সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে বদলি ও তদন্ত আতঙ্ক আজ পিলখানা ট্র্যাজেডি দিবস জনপ্রশাসনে শুদ্ধি অভিযান

বান্দরবানের তুমব্রু সীমান্তে ভারী অস্ত্রের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫১ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তবর্তী হালকা ও ভারী অস্ত্রের শব্দ পাওয়া গেছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে তুমব্রু সীমান্তে কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে কো-কোডিংগা নামক স্থানে বিদ্রোহী আরকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে বলে জানান স্থানীয়রা।

এতে হালকা ও ভারী অস্ত্রের শব্দে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে তুমব্রু সীমান্তবর্তী এলাকাবাসী।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য ঘুমধুম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions