শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সংসদীয় আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ছয় প্রার্থীর এক গোপন বৈঠক। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে ছয় প্রার্থীর মধ্যে যেকোনো একজনকে সমর্থন দিয়ে বাকি প্রার্থীদের বসে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা সদরের পর্যটন মোটেলে এ গোপন বৈঠকে বসেন খাগড়াছড়ি সংসদীয় আসনের ৬ জন প্রার্থী।

বিশেষ সূত্রে জানা যায়, নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে সম্মিলিতভাবে শক্ত অবস্থান গড়ে তোলাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। ভবিষ্যতে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও প্রাথমিক মতবিনিময় হয়। গোপন এ বৈঠকে উপস্থিত ছিলেন—স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কাউছার আজিজী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির প্রার্থী উশ্যেপ্রু মারমা, বাংলাদেশ মুসলিম লীগ-এর প্রার্থী মো. মোস্তফা, গণ-অধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা এবং জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা।

বৈঠক সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, আলোচনার পথ খোলা রয়েছে এবং প্রয়োজন হলে আবারও বসার সম্ভাবনা আছে। তবে আপাতত খাগড়াছড়ি আসনের নির্বাচনী মাঠে কে কার সঙ্গে যাবে, সে প্রশ্নের উত্তর মিলেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions