শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির জুরাছড়িতে তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫২ দেখা হয়েছে

রিন্টু চাকমা, জুরাছড়ি:- রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২১, ২২ ও ২৩ তারিখ জুরাছড়ি থেকে ফকিরাছড়ি, বামে মৈদং মন্দিরাছড়া ও ভুয়াতুলিছড়া এলাকায় স্ব-ধর্ম দায়ক-দায়িকাদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রদ্ধেয় বুদ্ধ শ্রী মহাস্থবির ভান্তে ও তাঁর সংঘশিষ্যদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, হাজার বাতি দান, ফানুস বাতি দানসহ নানা ধর্মীয় দান সম্পন্ন করা হয়। ভক্তরা ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করেন এবং বুদ্ধ বন্দনা, ধর্মদেশনা, সূত্রপাঠ ও পারিত্রাণ পাঠের আয়োজন করা হয়। ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করে দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। তার আগে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে শত শত নারী-পুরুষ ভক্ত ভান্তেকে সভাস্থলে নিয়ে আসেন। বৌদ্ধ পতাকা, ফুল ও প্রদীপ হাতে নিয়ে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নৌকা, ভেলা ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ভান্তেকে অনুষ্ঠানে আনা হয়, যা উপস্থিত সবার মধ্যে গভীর ভক্তি ও আবেগের সৃষ্টি করে।
অনুষ্ঠানে জীবের কল্যাণ, মৃত আত্মীয়দের প্রতি পুণ্য হস্তান্তর (পট্টিদান) এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করে প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীকী বার্তা দেওয়া হয়। ফানুস বাতি উড়িয়ে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, হেডম্যান সুজন চাকমা, সুবলং শাখা বনবিহারের পরিচালনা কমিটির সাধকরন সম্পাদক দয়াল বিহারী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, করুণা, মৈত্রী ও সম্প্রীতির চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions