শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাধারণত ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম টেস্টে সিরিজ নিয়ে আগ্রহ থাকে না বললেই চলে। তার সাথে দেশে নির্বাচনের হাওয়া যা আগ্রহ ছিল তা আরো কমে গেছে। কিন্তু তবুও ক্রিকেট তো আর থেমে থাকবে না। সিলেটে আজ প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ব্যাটার শাহাদাত হোসেনে দিপুর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সাজিয়েছে পুরোপুরি স্পিন দিয়ে। একাদশের একমাত্র পেসার হিসেবে আছেন শরীফুল ইসলাম। দলের তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড দলে খুব বেশি চমক নেই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ইশ সোধি এবং এজাজ প্যাটেল। বোলিং বিভাগে আছেন মোট ৫ জন। সোধি এবং এজাজকে সিলেটের সবুজ পিচে সঙ্গ দেবেন পার্ট টাইমার গ্লেন ফিলিপস। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে পেস বিভাগে আছেন কাইল জেমিসন। চমক বলতে বিশ্বকাপ মাতানো কিউই রাচিন রবীন্দ্রর না থাকা।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions