শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

অপু বিশ্বাস আত্মবিশ্বাসে বিশ্বাসী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৫২ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:-সামাজিক যোগযোগমাধ্যমে বরাবরই ব্যস্ত অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায়ই বিভিন্ন ছবি ও পোস্ট শেয়ার করে আলোচনায় আসেন। আজ নিজের ফেসবুক ওয়ালে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আত্মবিশ্বাসের প্রতি নিজের বিশ্বাসের কথা বললেন অপু।

আজ শনিবার দুপুরে ফেসবুকে তিনি লেখেন, ‘আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।’

অপুর এক ভক্ত এই পোস্টের নিচে মন্তব্য করেন, ‘খুব সুন্দর। আর আপনি অনেক সুন্দর কথা বলেন আপু।’ আরেকজন লেখেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখাটা অনেক বেশি জরুরি।’

শবনম বুবলীর সঙ্গে ফেসবুকে প্রায়ই বিতর্কে জড়ান অপু। তবে সর্বশেষ তিনি বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষার সঙ্গে।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো নয় বর্ষার। কয়েক দিন আগে অপু–শাকিবের ছেলে জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কলে কথা বলার মুহূর্তটি ফেসবুকে প্রকাশ পায়। এরপর বুবলী ও তাঁর ছেলে বীরের ছবি পোস্ট করেন বর্ষা।

বুবলী ও বীরের ছবি পোস্ট করার প্রতিক্রিয়ায় অপু শেয়ার করেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। শুরু হয় নতুন বিতর্ক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions