শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমীর পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান প্রেসিডেন্টের শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া হবে, ইরানের কড়া হুঁশিয়ারি ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে

প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আর্থিক কেলেঙ্কারির মামলায় আলোচিত সুকেশ চন্দ্রশেখরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন দিল্লি উচ্চ আদালত। গত ৭ই এপ্রিল দেয়া এই আদেশের পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। এবার অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। কারাগারে থেকেও তিনি অভিনেত্রী জ্যাকুলিনকে নানা উপহার ও প্রেমপত্র পাঠিয়ে একাধিকবার আলোচনায় আসেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে উপহার দিয়েছেন হেলিকপ্টার, ইয়টও। তাতেও মন গলেনি প্রেমিকার। এমনকি প্রেমিকার সঙ্গে খুব শিগগিরই দেখা করার আশ্বাসও দিতেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় ২০২২ সালের আগস্টে ইডি’র চার্জশিটে সহ-অভিযুক্ত হিসেবে নাম আসে জ্যাকুলিনের। তদন্তকারীদের অভিযোগ, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তার কাছ থেকে গয়না, দামি পোশাক, গাড়িসহ প্রায় ৭ কোটি টাকার উপহার গ্রহণ করেছিলেন অভিনেত্রী। সুকেশ গ্রেপ্তারের পর জ্যাকুলিন নিজের ফোন থেকে কিছু তথ্য মুছে ফেলেছিলেন এবং আর্থিক লেনদেনের বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করেন। একপর্যায়ে তার পাসপোর্টও জমা রাখা হয়। প্রায় দুই বছর পর তা ফেরত পান তিনি। এই সময়ের মধ্যে একাধিকবার ইডি কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রীকে। তদন্তকারী সংস্থার মতে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একটি বড় প্রতারণামূলক চক্রের যোগাযোগের ইঙ্গিত মিলেছে। তবে জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না সুকেশ। বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টিতে জামিন মিললেও এখনো পাঁচটি মামলা বিচারাধীন। এমন পরিস্থিতিতে তার রাজসাক্ষী হওয়ার আবেদনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions