শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ কিমের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার ৬টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। এর মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ছবিতে কিম ও তার মেয়েকে কালো জ্যাকেট পড়া অবস্থায় দেখা গেছে। তাদের সঙ্গে ছিলেন ইউনিফর্ম পড়া সামরিক কর্মকর্তারা। তারা গতকাল বৃহস্পতিবার আর্টিলারি ইউনিটের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দেখছিলেন।
সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়া পীত সাগরে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি দক্ষিণ কোরীয় বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় অন্তত ৬টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ২ কোরিয়ার মাঝে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী শুরু হতে পারে। সূত্র : সিএনএন ও আল জাজিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions