শিরোনাম
উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা

চট্টগ্রামে ফলাফল চ্যালেঞ্জ করে পাস ৭৬ শিক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪৯৯ দেখা হয়েছে

চট্টগ্রাম:-চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী। এছাড়া পুনঃনিরীক্ষণের পর ঘোষিত ফলাফলে ৫৭ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, পুনঃনিরীক্ষণে মার্ক বাড়ার পরও ১৪৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করতে পারেনি। এবার ফেল থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গত বছর পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছিল ১৩৯ জনের।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১২ হাজার ২৩ শিক্ষার্থী মোট ৩৯ হাজার ৪৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৭৪৭ শিক্ষার্থীর ৭৭৭টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়েছে। সিজিপিএ পরিবর্তন হয়েছে ২৮৬ শিক্ষার্থীর। জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি ৭১ জনের এবং মার্ক বেড়েছে কিন্তু জিপি বাড়েনি ৩৯০ জনের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions