শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

হাটহাজারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯০ দেখা হয়েছে

হাটহাজারী:- হাটহাজারীতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে মো. আনোয়ার নামে এক বয়স্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জব্বার আলী সারাং বাড়ির জালাল আহাম্মেদের মেজ ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের নাজির ভবনের চতুর্থ তলার (ডি-১) ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহেরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উদ্ধারকালে মরদেহটি বসতঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।

পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের সাথে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল আনোয়ারের। তবে তার পরিবারের সদস্যদের তিনি আগে চলে যেতে বললেও তিনি (আনোয়ার) যাননি। এর মধ্যে তার পরিবারের সদস্যরা সন্ধ্যা নাগাদ বাসায় ফিরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, ট্রিপল নাইন নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ব্যবসায়ীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions