শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী বই মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এরপর অতিথিরা বিভিন্ন লেখকের বই এর মোড়ক উন্মোচন করেন এবং বই মেলা পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী এ মেলায় বিভিন্ন লেখকের বই ও পাবলিকেশন মিলে ২০টি স্টল অংশ নিয়েছে।

এইদিন বই মেলার প্রাঙ্গনে পৃথকভাবে জেলা শিল্পকলা একাডেমি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে।

আগামী ২১ ফেব্রুয়ারি বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলার পরিসমাপ্তি হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions