শিরোনাম
রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২ রাঙ্গামাটি আইটি স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব চালু দীপন তালুকদার দিপু: দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নতুন অধ্যায়ের গল্প চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০ থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, জিম্মায় এক যুবক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প

দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত হুতিরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৫ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি লড়াইয়ের’ জন্য প্রস্তুত। হুতি বাহিনীর কমান্ডার মোহাম্মদ আল-আতিফি এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা স্বৈরাচারী শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘর্ষের জন্য প্রস্তুত। আমেরিকান, ব্রিটিশ এবং যারা তাদের সাথে সমন্বয় করেছে তাদের অবশ্যই সার্বভৌম ইয়েমেনি সিদ্ধান্তের শক্তি উপলব্ধি করতে হবে এবং এটি নিয়ে কোনো বিতর্ক নেই।
ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে কয়েকটি পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু তাতে দমেনি ইরান সমর্থিত গোষ্ঠীটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions