শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সকাল ১০টা থেকে পাঠদান শুরু করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন এই সময়সূচি মোতাবেক পাঠদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বিদ্যালয় বন্ধ সংক্রান্ত আগের আদেশ বহাল থাকবে বলেও নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়াও এই মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি জারিকৃত ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০১.১৬-১৩ নং স্মারকের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার বলেন, ‘আমরা আদেশটি পেয়েছি। সংশ্লিষ্ট উপজেলায় আদেশের কপি পাঠানো হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি হলে প্রতিষ্ঠান চালু থাকবে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions