শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

২০২৬-এ ফিনালিসিমা ও বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার ব্যস্ত সূচি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭০২ দেখা হয়েছে
Argentina

নতুন বছর ২০২৬ সালে বেশ ব্যস্ত ও চ্যালেঞ্জিং সময় পার করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াই দিয়ে বছর শুরু করে বছরের মাঝামাঝিতে বিশ্বখেতাব ধরে রাখার মিশনে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিনালিসিমা থেকে শুরু করে ফিফা বিশ্বকাপ সব মিলিয়ে আলবিসেলেস্তেদের জন্য বছরটি হতে যাচ্ছে অগ্নিপরীক্ষার।

বছরের শুরুতেই স্পেনের বিপক্ষে শিরোপার লড়াই ২০২৬ সালে আর্জেন্টিনার প্রথম অফিশিয়াল ম্যাচটি হবে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই মেগা লড়াইটি কয়েক দফা পেছানোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে।

আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচের কারণে মার্চ উইন্ডোতে আর্জেন্টিনার অন্য কোনো প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

জুন মাসের মাঝামাঝি সময়ে পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ‘২০২৬ ফিফা বিশ্বকাপে’। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে জুনের প্রথম সপ্তাহে একটি আন্তর্জাতিক বিরতি থাকলেও, সেই সময় আর্জেন্টিনার প্রতিপক্ষ বা ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে এই উইন্ডোটিই হবে বিশ্বচ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতির মঞ্চ।

আসন্ন বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। স্কালোনির দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, তবে তাদের রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামিতে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল (স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে গ্রুপের একটি)। অন্যদিকে, গ্রুপে দ্বিতীয় বা সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলে ফিফার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতিপক্ষ নির্ধারিত হবে।

বিশ্বকাপ পরবর্তী সূচি বিশ্বকাপের ডামাডোল শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসে আবার মাঠে ফিরবে আলবিসেলেস্তেরা। সেপ্টেম্বর এবং বছরের শেষ ফিফা উইন্ডোতে (৯ থেকে ১৭ নভেম্বর) আরও চারটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে বছরের শেষদিকের এই ম্যাচগুলোর তারিখ ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions