শিরোনাম
বান্দরবানে রুমা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা চট্টগ্রামের রাউজানে ১৮ মাসে ২১ হত্যাকাণ্ড, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ ও জেএলএ গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত -২ এলাকায় আতঙ্ক, রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ রাঙ্গামাটির জুরাছড়িতে তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব সম্পন্ন সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে বদলি ও তদন্ত আতঙ্ক আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

বান্দরবানে রুমা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ দেখা হয়েছে

বান্দরবান,রুমা:- বান্দরবানের রুমা উপজেলায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক পরিদর্শন করেন ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রুমা থানায় সরকারি সফরে আগমন করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, এসআই ও অন্যান্য পুলিশ সদস্যরা।

থানা পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ বিষয় পর্যালোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ওসি মানস বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, “রুমা একটি দুর্গম পাহাড়ি উপজেলা হওয়ায় এখানে দায়িত্ব পালন চ্যালেঞ্জিং হলেও আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তার এই পরিদর্শন আমাদের কাজের গতি ও মনোবল আরও বাড়াবে।”

থানা পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বগালেক ও কেওক্রাডং ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকাল প্রায় ৩টার দিকে তিনি বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions