শিরোনাম
রাঙ্গামাটির বালুখালীতে টিসিবির তেল নিয়ে অনিয়মের অভিযোগ রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথবাহিনীর চেকপোস্টের সামনে হামলা, বিএনপি নেতাসহ আহত—৩ বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বান্দরবানে রুমা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা চট্টগ্রামের রাউজানে ১৮ মাসে ২১ হত্যাকাণ্ড, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ ও জেএলএ গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত -২ এলাকায় আতঙ্ক, রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ

বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, রাঙ্গামাটির প্রতিটি মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ উৎসব পালন করতে পারে, তার জন্য বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি পবিত্র রমজান মাসে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং দলকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

আজ শনিবার রাঙ্গামাটি জিমনেসিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোজার মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, রমজান হলো সংযমের মাস। এই মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে মন্ত্রী সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের উৎসব পালনে জেলা বিএনপিকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা জামায়াত, এবি পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions