শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

ফার্মিন লোপেজে ভরসা রাখল বার্সেলোনা, বাড়লো চুক্তির মেয়াদ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লা মাসিয়াতেই ফুটবলের হাতেখড়ি। বার্সেলোনার বিখ্যাত একাডেমির গ্র্যাজুয়েট ফার্মিন লোপেজ কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ালেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিক এক ঘোষণায় লোপেজের সঙ্গে চুক্তির বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে থাকেবন লোপেজ।

২০২৪ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন লোপেস, এর মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। স্প‍্যানিশ সংবাদমাধ‍্যমের প্রতিবেদন অনুযায়ী, বেতন বাড়িয়ে এবং পারফরম‍্যান্সের জন‍্য বোনাস যুক্ত করে সেটাই বাড়ানো হলো আরও দুই বছরের জন‍্য।

স্পেনের এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে চেলসি। ২০১৬ সালে রিয়াল বেতিস ছেড়ে ১৬ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেওয়া ফার্মিনকে ঘিরে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি ক্যাম্প ন্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ২৬ ম্যাচ খেলেছেন ফার্মিন, যার মধ্যে ১৮টি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে ২১টি গোল অবদানে রেখেছেন—১০টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। চলতি মৌসুমে বার্সার হয়ে তাঁর চেয়ে বেশি গোল অবদান রয়েছে শুধু লামিনে ইয়ামাল-এর (১২ গোল, ১২ অ্যাসিস্ট)।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট—দুটিতেই দুই অঙ্কে পৌঁছানো মাত্র চারজন খেলোয়াড়ের মধ্যে ফার্মিন ও ইয়ামাল দুজনই আছেন। অন্য দুইজনই খেলেন বায়ার্ন মিউনিখের—লুইস দিয়াজ (১৪ গোল, ১১ অ্যাসিস্ট) এবং মাইকেল ওলিসে (১৬ গোল, ২০ অ্যাসিস্ট)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions