শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির নানিয়ারচরে চাইনিজ পিস্তল সহ ১জন আটক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ দেখা হয়েছে

নানিয়ারচর:- রাঙ্গামাটির নানিয়ারচর জোন (১৭ই ইষ্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে উত্তম কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (৫ই জানুয়ারি) সকালে উত্তম কুমার কে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
সূত্রে জানা যায়, আমরা বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙ্গামাটির মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচল করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৮টা হতে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ডিউটি চেকপোস্টে জনবল বৃদ্ধি করা হয় এবং এই রুটে চলাচলকারী
সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
এদিন সকাল সাড়ে ৯টায় চেকপোস্টে দায়িত্বরত সেনা প্রহরী এক ব্যাক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বিরুপ আচরণ করে এবং কিছু লুকানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিকালে তার নিকট হতে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড অ্যামুনিশন, ১টি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করে।
পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়। পরে আটককৃত এই ব্যক্তি কে অস্ত্র সহ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions