শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ভেলভেট টিউনিক আর লাল সাটিনে রেখার রাজকীয় লুক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ দেখা হয়েছে

বিখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রার ইন্সটাগ্রামে বলিউড স্টাইল আইকন রেখার একটি ছবি শোভা ছড়াচ্ছে। গাঢ় লাল রঙের পোশাকে ৭১-বছর বয়সী এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, স্টাইল আর রেখা—যেন একে অন্যের পরিপূরক।

রেখার পরনে বারগুণ্ডি-লালের ভেলভেট টিউনিক। গোল গলার টিউনিকের সঙ্গে তিনি মিলিয়ে পরেছেন সাটিন শাড়ি।  টিউনিক আর শাড়িতে লালের বিভিন্ন শেড ফুটে উঠেছে।

এক্সেসরিজ 

রেখা পড়েছেন ঐতিহ্যবাহী-স্টাইলের সোনার গয়না। গলায় শোভা পাচ্ছে নেকলেস, হাতে ব্রেসলেট, আর কানে বোল্ড রিং।

সাজ
রেখা গোলাপি আভার মেকআপ নিয়েছেন। সঙ্গে দেখা যাচ্ছে সোনালি হাইলাইট। রেখার ঠোঁটে স্থান পেয়েছে ক্লাসিক লাল লিপস্টিক। আর সিঁথিতে এক চিলতে সিঁদুর পরেছেন তিনি। বলিউডের এই চিরসবুজ নায়িকার চোখে চকচক করছে সোনালি আইশ্যাডো।

নায়িকার হাতে একটি পুটলি ব্যাগ। সবমিলিয়ে পরিপাটি রূপ ফুটে তুলতে চুলের সাজে বেছে নিয়েছেন আপ—টু হেয়ারস্টাইল। চুলগুলো টেনে উঁচুতে বেঁধে নেওয়ায় অনেক আত্মবিশ্বাসী লাগছে রেখাকে।

ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে মনিশ রেখাকে উপস্থাপন করেছেন একেবারে রাজকীয় লুকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions